ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ৪:১০:৫৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

চট্টগ্রামে বসতঘরে আগুন, মা ও দুই সন্তান নিহত 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৮ পিএম, ২৮ মে ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার পূর্ব শহীদনগর এলাকায় বসতঘরের আগুন পুড়ে মা ও দুই সন্তান নিহত হয়েছেন।

রোববার (২৮ মে) বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন নুরনাহার বেগম (৩০), তার দুই সন্তান ফারিজা আক্তার (৩) ও মসরুফ (১)।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা যায়, রোববার সকালে পূর্ব শহীদনগর এলাকার দেলোয়ার কোম্পানি বাড়িতে কাঁচা বসতঘরে আগুন লাগে। এ সময় সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে একঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ছয়জন মালিকের ছয়টি টিনের বসতঘর পুড়ে গেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানান, রোববার সকালে তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।